শনিবার, অক্টোবর ১৭

এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় সিরাজুল ইসলাম(৫৩) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।
সোমবার (২৮/মার্চ) দুপুরে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোঃ মাহাবুবার রহমান এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিত সিরাজুল ডিমলা উপজেলার পুর্ব ছাতনাই ইউনিয়নের দক্ষিণ ঝাড়সিংহেশর এলাকার জাবেদ আলীর ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ মালের ১০মার্চ দুপুরে ঝাড়সিংহেশর এলাকার একটি ভুট্টা ক্ষেতে দক্ষিণ ঝাড়সিংহেশর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রীকে জোড়পুর্বক ধর্ষণ করেন সিরাজুল ইসলাম। এ সময় মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যায় ধর্ষক।

পরে রক্তাত্ব অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পরদিন ডিমলা থানায় মামলা করেন মেয়েটির বাবা নুর ইসলাম। (মামলা নং ১১৩/১৯)।
মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করলে আদালতে স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ এই দন্ডাদেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট রামেন্দ্র বর্ধণ বাপ্পী জানান, আসামীর উপস্থিতিতে বিজ্ঞ বিচারক রায় ঘোষণা করেন। রায়ে বাদীপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।
আইনজীবী রামেন্দ্র নাথ বলেন, আসামী গ্রেফতারের পর থেকেই নীলফামারী জেলা কারাগারে বন্দি ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version