শুক্রবার, অক্টোবর ১৬

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা এলাকা থেকে ইয়াবাসহ মো. মিজান (২৭) নামে এক যুবককে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

রবিবার (২৭ মার্চ) বিকেলের দিকে তাকে আটক করা হয়। মিজান বরগুনা জেলার গোলবুনিয়া ইউনিয়নের ১০ নং ওয়ার্ডের মোঃ সুলতান এর ছেলে।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম হারুনর রশিদ, বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ৫৫৫ পিস ইয়াবাসহ মিজানকে আটক করা হয়। এ ব্যাপারে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পাথরঘাটা থানায় তাকে সোপর্দ করা হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version