সোমবার, সেপ্টেম্বর ১৪

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি:
দীর্ঘ ৯ বছর পর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ইতিমধ্যেই আলাপ-আলোচনা চলছে আগামীতে পাঁচবিবি উপজেলা আ.লীগের নেতৃত্বে কে কে আসছে। শহর থেকে ইউনিয়নের ওয়ার্ড পর্যন্ত সর্বত্রই একই আলোচনা সভাপতি সম্পাদকের পদ ২টিতে কে নেতৃত্ত্ব পাচ্ছেন। তবে উপজেলা আ.লীগের দলীয় কাউন্সিলর/ডেলিগেটরদের সঙ্গে কথা বলে জানা যায় দলের ত্যাগী, পরিক্ষিত, ক্লিন, ইমেজ এবং কর্মীদের দুঃসময়ে যাদের পাশে পাওয়া যাবে এমন ব্যক্তিদের সভাপতি/সম্পাদক পদে দেখতে চান তাঁরা। সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি হিসাবে উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি আবু ব্ক্কর ছিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহবুব চন্দন ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭নং কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডলের নাম আলোচনায় উঠেছে।

তবে দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এ দলটির উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মাঝেও চাঁঙ্গা ভাব লক্ষ্য করা গেছে। তাদের দাবী প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই যোগ্য ব্যক্তিরা নেতা নির্বাচিত হোক।

উল্লেখ্য যে, ২০১৩ সালের ২৪শে জানুয়ারী পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে আবু বক্কর ছিদ্দিক মন্ডল সভাপতি ও হাবিবুর রহমান হাবিব সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version