শনিবার, অক্টোবর ৩

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুট্টাখেতে নিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুল গণীকে (৫০) থানায় অভিযোগ দায়েরের ৩০ মিনিটের মধ্যে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ মার্চ) বিকেলে সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এমএ আজিজ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

আটক আব্দুল গণী উপজেলার দহবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও উত্তর ধুমাইটারী গ্রামের মৃত মোংলার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুদ্ধিপ্রতিবন্ধী ওই গৃহবধূ শুক্রবার (১৮ মার্চ) সকালে এলাকার মুদি দোকানে পান কিনতে যান। এ সময় তার পথ রোধ করে টেনেহিঁচড়ে রাস্তার পাশের ভুট্টাখেতে নিয়ে যান আব্দুল গণী। ওই গ্রামের এক নারী ঘটনাটি দেখে ফেলেন। পরে তিনি ওই গৃহবধূর বাড়িতে খবর দেন। তাৎক্ষণিকভাবে তার সতীন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে।

এরপর শুক্রবার দিনভর আপস-মীমাংসার নাটকীয়তার পর শনিবার বিকেলে ওই গৃহবধূর স্বামী থানায় ধর্ষণের অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার ৩০ মিনিটের মধ্যে উপজেলা পরিষদের সামনে থেকে আওয়ামী লীগ নেতা আব্দুল গণিকে আটক করে পুলিশ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version