আমির হামজাকে বাদ দিয়ে স্বাধীনতা পুরস্কারের জন্য ‌‘সংশোধিত তালিকা’ প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংশোধিত এই তারিকায় জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ গুণী ব্যক্তিকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ প্রদানের কথা উল্লেখ রয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তালিকায় ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারের জন্য ৬ জনকে মনোনয়ন করা হয়েছে। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ, মোহাম্মদ ছহিউদ্দীন বিশ্বাস (মরণোত্তর) এবং মরহুম সিরাজুল হক (মরণোত্তর)।

গত মঙ্গলবার (১৫ মার্চ) প্রথম প্রকাশিত তালিকায় ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কারের জন্য ৫ জনের নাম ঘোষণা করা হয়েছিল। এ ক্ষেত্রে আজ নতুন করে তালিকায় মোহাম্মদ ছহিউদ্দীন বিশ্বাসের (মরণোত্তর) নাম রাখা হয়েছে।

ওই দিন ‘সাহিত্য’ ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মরহুম মো. আমির হামজার (মরণোত্তর) নাম রাখা হয়। আমির হামজার এমন মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়া নিয়ে সমালোচনার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ শুক্রবার সংশোধীত তালিকা প্রকাশ করলো।

এছাড়া ‘চিকিৎসাবিদ্যা’ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম।

স্থাপত্যে’ মরহুম স্থপতি সৈয়দ মঈনুল ইসলাম (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version