Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

ভোক্তা অধিকার দিবসে ইবিতে বর্ণাঢ্য র‌্যালি

এম. ‍বি রিয়াদ-
‘সচেতন হোন সুন্দর জীবনের জন্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ইবি শাখা। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়।

সিওয়াইবি ইবি শাখার সভাপতি শাহেদুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মেহের আলী, উপদেষ্টা প্রফেসর ড. রশিদুজ্জামান ও সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল। এছাড়াও সংগঠনের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সহ সভাপতি আক্তার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক আজিজুল হক মিরাজসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি শাহেদুল ইসলাম বলেন, দেশে প্রতিনিয়ত ভোক্তার অধিকার লঙ্ঘিত হচ্ছে। কিছু অসাদুব্যবসায়ী প্রতিনিয়ত ভোক্তাদের প্রতারিত করে যাচ্ছে। আমরা একটু সচেতন হলেই নিজেদের অধিকার নিশ্চিত করতে পারবো। এত দেশ ও জাতি উপকৃত হবে।

Exit mobile version