বলিউড অভিনেত্রী সানি লিওন বাংলাদেশে এসেছেন- খবরটি গতকাল থেকেই ‘টক অফ দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। তবে জানা গেল শুধু সানি লিওনই নন- ঢাকায় এসেছিলেন ভারতীয় একাধিক জনপ্রিয় তারকা। এদের মধ্যে বলিউডের নারগিস ফাখরি, সংগীতশিল্পী খৈলাশ খের, কাঁটা লাগা খ্যাত গায়িকা শেফালি, টলিউড অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীও ছিলেন।রাজধানীর একটি রেস্তোরাঁয় শনিবার দিবাগত রাতে গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নী ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস দম্পতির মেয়ের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতেই সবাই এসেছিলেন। বাংলাদেশের শোবিজের একাধিক তারকাকেও ওই অনুষ্ঠানে দেখা গেছে। সেই বিয়ের অনুষ্ঠানে সানি লিওন ও অন্যান্য তারকাদের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এদিকে বাংলাদেশে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়। এরপর তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পাসপোর্টে প্রবেশ করেছেন ট্যুরিস্ট ভিসায়। সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন।
শনিবার (১২ মার্চ) বিকেলে তারা বাংলাদেশে এসেছেন। এদিন বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন সানি লিওন। তাতে দেখা যায়, তিনি ঢাকার বিমানবন্দরে। তার পেছনে লেখা রয়েছে ওয়েলকাম টু বাংলাদেশ। ছবির ক্যাপশনে সানি লিওন লেখেন, সুন্দর এ দেশটিতে এসে আমি খুব খুশি।
ব্রেকিং নিউজ
- বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ে বিপুল সম্ভাবনা রয়েছে: আজিয়াটা সিইও
- প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
- শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা
- শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা
- উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
- রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ




