রবিবার, সেপ্টেম্বর ১৩

মোঃ রোমান, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে বালুবাহী নসিমন চাপায় ওয়াহিদুজ্জামান সরদার চাঁন মিয়া (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংকের কর্মকর্তা নিহত হয়েছেন।
কালকিনি পৌরসভার চর ঠেঙ্গামারা এলাকায় শনিবার রাত ৮টার দি‌কে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যাংক কর্মকর্তা পৌর এলাকার চর-ঠেঙ্গামারা গ্রামের মৃত‌্যু আরব আলী সরদারের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাবেক কৃষি ব্যাংকের কর্মকর্তা ওয়াহিদুজ্জামান সরদার চাঁন মিয়া সন্ধ্যায় তার বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি অবৈধ বালুবাহী নসিমন এসে তাকে চাপা দেয়। এতে করে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত‌্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক রাসেল দ্যা মেইল বিডিকে বলেন, চাঁন মিয়া নামে সাবেক কৃষি ব্যাংকের কর্মকর্তা নসিমন চাপায় মৃত্যু হয়েছে বিষয়টি আমরা জেনেছি। আসলে বিষয়টি খুব দুঃখজনক।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version