কুষ্টিয়া প্রতিনিধি- কুষ্টিয়ার কুমারখালীতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ব্রীজ থেকে গড়াই নদীতে পরে সপ্তম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫ টার দিকে গড়াই নদীর লোহার রেলওয়ে ব্রীজের উপর থেকে এই ঘটনা ঘটে। দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে রাত সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল নিহত কিশরের লাশ উদ্ধার করেন। নিহত ছাত্র নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া গ্রামের হারুনের ছেলে ছামি হোসেন (১৪)। সে কুমারখালী এমএন হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিলো। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ৫টার দিকে রেলওয়ে ব্রিজের উপর চার জন ছেলে মোবাইলে সেলফি তোলার সময় হটাৎ করেই ট্রেন চলে আসে। এসময় রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সেলফি তোলা ছেলেটি ট্রেনের ধাক্কায় গড়াই নদীতে পড়ে যায়। পরবর্তীতে কুমারখালী থানায় খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করতে সমর্থ হয়নি। পরে দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে রাত সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল নিহত কিশরের লাশ উদ্ধার করতে সক্ষম হন। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, সপ্তম শ্রেণীর এক ছাত্র রেলওয়ে ব্রীজের উপর মোবাইলে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে মারা গেছে। খুলনা থেকে ডুবুরি দল এসে লাশ উদ্ধার করেছে।
ব্রেকিং নিউজ
- জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
- দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্রাজিলের সাথে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে সম্পর্ক জোরদার চান হুমায়ুন কবির
- আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি
- সম্প্রীতির নজির কেন্দুয়ায়: সুস্থ সমাজ বিনির্মাণে এক কাতারে সর্বদল
- কাটল ঢলের আতঙ্ক: কায়সার কামালের উদ্যোগে বাঁচল শতবর্ষী ধর্মপল্লী ও স্কুল
- ডিজিটাল নিরাপত্তার চাদরে দুর্গাপুর: সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে পুরো শহর
- জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত




