স্টাফ রিপোর্টার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দ্রব্যমূল্যের বাজার সিন্ডিকেট তৈরি হয়েছে, তারা দাম বাড়িয়ে দিচ্ছে। এদেশে উৎপাদন বাড়ছে, পণ্যের মজুদ রয়েছে, সরবরাহ রয়েছে। তবুও বাজার সিন্ডিকেটের কারসাজিতে মানুষ হাহাকার করছে। তিনি আরও বলেন, ‘ইউক্রেন যুদ্ধের দোহাই কেন। ইউক্রেনে যুদ্ধের আগের দিনও তেলের দাম বেড়েছে। মন্ত্রীদের বলবো ইউক্রেনে দোহাই নয়, আন্তর্জাতিক বাজারের দোহাই নয়, বাজার সিন্ডিকেটের দুর্নীতিবাজদের দমন করুন। দুর্নীতিবাজ, রাজাকার আর তেঁতুল হুজুরদের পক্ষ নেবেন না।’ শুক্রবার (১১ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জগৎজ্যোতি পাঠাগারে দলের এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় ইনু বলেন, ‘আমি বলেছিলাম, করোনা ভাইরাসের আগে জঙ্গি ভাইরাস ও দুর্নীতি ভাইরাসের সাথে লড়ছিলাম আমরা। করোনাকালেও দুর্নীতির ভাইরাসরা আক্রমন করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি হয়েছে। করোনার দোহাই দিয়ে দুর্নীতি ভাইরাস থেমে নেই। তারাও আক্রমণ করছে। করোনার সময় বাইতুল মোকাররম থেকে তেতুল হুজুররা, মোল্লারা জঙ্গি হামলা চালাচ্ছে। জ্বালাও পোড়াও করছে। কাজেই দেশের মূলনীতির মাধ্যমে গণতন্ত্র রক্ষায় জঙ্গিবাদ ও দুর্নীতিবাজদের মূলসহ উপড়ে ফেলতে হবে।’ জেলা জাসদের সভাপতি এনামুজ্জামানের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল তুহীনের সঞ্চালনায় কর্মিসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহ সভাপতি লোকমান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা আনোয়ার প্রমুখ।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
- গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে”দোকানপাট-বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ, নিহত-১ আহত-১০



