মোঃ রোমান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে শিবচরের মাদবরচর ইউনিয়নের উত্তর বাখরের কান্দি গ্রামে মুক্তা আক্তার (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত মুক্তা উপজেলার মাদবরচর ইউনিয়নের গ্রাম পুলিশ রাজিব খানের স্ত্রী। আজ বৃহস্পতিবার দুপুরে নিহতের স্বামীর বসতঘরে ফ্যানের সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে গৃহবধূ আত্মহত্যা করেন। পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিহতের স্বামী রাজিব খানের বসতঘরের ফ্যানের সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মুক্তা। খরব পেয়ে গৃহবধূকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুক্তা আক্তারের বাবা আবদুল আউয়াল খন্দকার বলেন, ৬ মাস আগে আমার মেয়ের সঙ্গে শিবচর উপজেলার চঞ্চল খা ছেলে রাজিব খানের বিয়ে হয়। বিয়ে পর থেকে ওই বাড়ির কেউ আমার মেয়েকে বউ হিসেবে মেনে নিতে পারেনি। প্রতিদিন আমার মেয়েকে মারধর করত। আজ আমার মেয়ে মারা গেছে সেই খবরটা আমাকে তারা জানায়নি। ওরা নির্যাতন করে আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হেসেন বলেন, এ ঘটনার খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version