সরকারের পদক্ষেপের কারণে শিগগিরই ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, গত ৪০ বছরে বিশ্বে ভোজ্যতেলের দাম যত বেড়েছে, সম্প্রতি তার চেয়ে বেড়েছে অনেক বেশি। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। তেলের দাম নিয়ন্ত্রণ করা হবে। এ জন্য জনগণকে ধৈর্য ধরতে হবে।

মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নতুন নির্বাচন কমিশন দায়িত্ব বুঝে নিয়েছেন। আমার বিশ্বাস, প্রথম কাজ হিসেবে শিগগিরই জেলা পরিষদ নির্বাচন দিয়ে দেবেন তারা। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে যত দ্রুত সম্ভব সংশোধনের চেষ্টা করবে সরকার।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version