অ্যান্টিগা টেস্টে ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে একাই লড়াই চালিয়েছেন জনি বেয়ারস্টো। ইংলিশদের বিরুদ্ধে দলগত লড়াই দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জো রুটদের প্রথম ইনিংসে ৩১১ রানে রুখে দিয়ে ব্যাট হাতে ভালোই জবাব দিচ্ছে জেসন হোল্ডাররা। দ্বিতীয় দিনের শেষে শক্ত জায়গায় রয়েছে ক্যারিবিয়ানরা। 

ইংল্যান্ড প্রথম দিন শেষে তাদের প্রথম ইনিংসে ২৬৮ রান তুলেছিল ৬ উইকেটের বিনিমেয়। যেখানে ইংলিশদের হয়ে একাই ব্যাট হাতে লড়েছিলেন ডানহাতি ব্যাটার বেয়ারস্টো। প্রথম দিন শেষে ১০৯ রান করে অপরাজিত ছিলেন জনি।

দ্বিতীয় দিনে খেলতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ৩১১ রানে। বেয়ারস্টো ১৪০ রান করে আউট হন। জয়ডেন সিলস ৪টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ২০২ রান তুলেছে ৪ উইকেটের বিনিময়ে। অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট ও ক্যাম্পবেল শুরু থেকেই ছিলেন আগ্রাসী। ওপেনার জন ক্যাম্পবেল ৩৫ রান করে বিদায় নিলেও ব্রাথওয়েট হাফ-সেঞ্চুরি করেন। ক্যারিবিয় অধিনায়ক নিজের ইনিংস বেশি বড় করতে পারেনি ৫৫ রান করে সাজঘরে ফেরেন।

দিন শেষে জেসন হোল্ডার ৪৩ রানে অপরাজিত রয়েছেন। ৩৪ রানে ব্যাট করছেন বোনার। উইন্ডিজদের হাতে রয়েছে ৬টি উইকেট। ইংল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নেন তাদের ৪ জন পেস বোলার।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version