সোমবার, সেপ্টেম্বর ২৮

সুুনামগঞ্জ প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ মার্চ) সকাল ৮ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির এর সভাপতিত্বে ও ইমরান হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, ওসি তদন্ত মোঃ সোহেল রানা, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের সংঘঠক আব্দুস ছোবাহান আখঞ্জি, বীর মুক্তিযোদ্বা রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, য়ুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, যুবলীগ নেতা আবুল কাশেম, আনসার ভিডিপি কর্মকর্তা শহীদুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত, পল্লী বিদ্যুৎ এজিএম মো ইকরাম হোসেন জনি, ফায়ার সার্ভিস ইউনিট লিডার লিয়াকত, এসআই গোলাম হাক্কানী, ছাত্রলীগের সাবেক সভাপতি আহছানুজ্জামান শোভন প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version