ইউক্রেনের মারিউপোল সিটি কাউন্সিল থেকে দাবি করা হয়েছে, ওই শহর থেকে বেসামরিক জনগণকে সরে যাওয়ার জন্য যে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন, তা পুরোপুরি মানা হচ্ছে না। অনলাইন বিবিসি এ খবর দিয়ে বলছেÑ টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় কাউন্সিল বলেছে, জেপোরোজিয়া অঞ্চলে যুদ্ধ চলছেই। এই অঞ্চলটিকে হিউম্যান করিডোর হিসেবে ব্যবহারের কথা বলা হয়েছে। সেখানে সাময়িক যুদ্ধবিরতি মেনে চলতে রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের কর্মকর্তারা। শহরটির ডেপুটি মেয়র শেরহি ওরলভ বলেছেন, যুদ্ধবিরতি ঘোষণা দেয়া সত্ত্বেও হামলা অব্যাহত আছে। তিনি বলেন, আমরা জানতে পারছি, শহরে এখনও গোলা নিক্ষেপ হচ্ছে। রাশিয়ানরা এখনও আমাদের ওপরে বোমা ও সমরাস্ত্র ব্যবহার করছে। প্রকৃতপক্ষে মারিউপোলে কোনো যুদ্ধবিরতি নেই।
যে রুটে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, সেখানে আসলে তা নেই। আমাদের বেসামরিক লোকজন সরে যেতে প্রস্তুত। কিন্তু রাশিয়ার গোলা নিক্ষেপের কারণে তারা পালাতে পারছে না।
ব্রেকিং নিউজ
- জুমার দিনের একটি সুন্দর শিক্ষা
- সিগারেট না পেয়ে দোকানিকে পুড়িয়ে মারার চেষ্টা, পুলিশের হাতে বন্দি অভিযুক্ত
- ১০ হাজার টাকায় শুরু, এখন ৩২ জনের কর্মসংস্থান
- শৈশবের উচ্ছ্বাসে আর শৃঙ্খলার দীক্ষায় জামালপুরে শুরু হলো কাব ক্যাম্পুরী
- ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
- কেন্দুয়ার সাহিদপুর বাজারে রাতের বর্বরতা: দগ্ধ দোকানির আর্তনাদ
- যুক্তরাষ্ট্রের ২০২৭ ভিসা বুলিটিন: কারও স্বস্তি, কারও অপেক্ষা বাড়ল
- যে শিক্ষা নেবে না, তাকে শিক্ষা দেওয়া হবে: ডেপুটি স্পিকারের হুঁশিয়ারি




