Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

নারী বিশ্বকাপ: অভিষেক ম্যাচ রাঙাতে বাংলাদেশের প্রয়োজন ২০৮ রান

নারী বিশ্বকাপের ১২তম আসরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ডুনেডিনে বাংলাদেশ সময় শনিবার (৫ মার্চ) ভোর ৪টায় ম্যাচটি শুরু হয়েছে।

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২০৭ রান আটকে রেখেছে টিম বাংলাদেশ। জয়ের জন্য নিগার সুলতানার দলের প্রয়োজন ২০৮ রান।

এই ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৪৯.৬ ওভারে ২০৭ রানে সবকটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকান মেয়েরা।

প্রথম সাফল্যের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় অষ্টম ওভার পর্যন্ত। ফারিহা তৃষ্ণার বলে ব্যক্তিগত ৮ রানে ফেরেন তাজমিন ব্রিটস। দলীয় ৩০ রানে দক্ষিণ আফ্রিকা হারায় প্রথম উইকেট। এরপর ওপেনার লৌরা উলভার্ডাট জুটি গড়েন লারা গোডালের সঙ্গে। দলীয় ৬৯ রানে দুজনকেই পরপর ফেরান রিতু মনি ও সালমা খাতুন।

উলভার্ডাট ৫২ বলে ৪১ রান করেন। আর লারার ব্যাট থেকে আসে ১২ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। মাঝে লড়াই করেছিলেন মারিঝান্নে ক্যাপ ও ছোল ট্রিয়ন। মারিজান্নে ৪৫ বলে সর্বোচ্চ ৪২ রান করেন। আর চোলের ব্যাট থেকে আসে ৩৯ রান।   এ ছাড়া ৩০ রানের বেশি কেউ করতে পারেননি। ২৫ রান করেন অধিনায়ক সুন লুস। ১৮ রান আসে মিগনুন দু প্রিজের ব্যাট থেকে।

Exit mobile version