ময়মনসিংহের নান্দাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার নান্দাইল চৌরাস্তা বাজারে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়ে যায়। তিগ্রস্ত দোকান গুলোর মধ্যে সুমন মিয়ার পার্টস ও জ্বালানির দোকান, শাহীন আলমের কনফেকশনারি দোকান, আল আমিনের ঔষধের ফার্মেসি ও মোস্তাকিনের ইলেকট্রনিক দোকান। স্থানীয়রা জানান, রাত সারে দশটার পরে নান্দাইল চৌরাস্তার দণি অংশে কিশোরগঞ্জ মহাসড়কের পাশে সুরুজ মিয়াঁর সততা সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের সূচনা হয়। তৎনিক নান্দাইল ফায়ার সার্ভিসকে ফোন দিলে তাদের দুটি ইউনিট ছুটে এসে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবু বকর ছিদ্দিক জানান, আমাদের দুটি ইউনিটের প্রায় দেড়’ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে ব্যাপক আশঙ্কা ছিল। কারণ পাশেই ছিল ফিলিং স্টেশন সহ অসংখ্য দোকানপাট। তিনি আরও জানান, এ ঘটনায় আমাদের ধারণা হিসাব মতে ১১ ল টাকা য়তি পরিমাণ উল্লেখ করেছি। যদিও মালিক প অনেক বেশি দাবী করছে।
ব্রেকিং নিউজ
- মাদক সেবনের ভিডিও ভাইরাল,৪ পুলিশ সদস্য প্রত্যাহার
- দুর্গাপুরে লাকড়ির নিচে মিলল ভারতীয় হুইস্কি, নারী কারবারি আটক
- পলাশবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে অতর্কিত হামলা” নারীসহ ২ জন গুরুতর আহত, থানায় এজাহার দায়ের।
- ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র কমিটি গঠন আহ্বায়ক সজিব, সদস্য সচিব উজ্জ্বল
- উন্নয়নের প্রত্যাশায় উচাখিলায় জনপ্রতিনিধি হতে আলোচনায় হিমেল
- শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩জন গ্রেপ্তার
- নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী
- ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর




