মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি, “মুজিব বর্ষের অঙ্গিকার-রক্ষা করব ভোটাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যানদ্বয় সোহরাব হোসেন মন্ডল ও রাজিনারা টুনি, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির আলী মন্ডল, কাইছার আলী, সানোয়ার হোসেন, তোফাজ্জল হোসেন, রমজান আলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ঈমামবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version