সোমবার, সেপ্টেম্বর ২৮

তাহিরপুর প্রতিনিধি: ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এ প্রতিপাদ্যে তাহিরপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে ইউএনও’র কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version