ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। অভিযান থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। এবার রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

পশ্চিমা দেশগুলো সমন্বিতভাবে রাশিয়ার ব্যাংকের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে তেল ও গ্যাস রফতানির ওপর নিষেধাজ্ঞা দেয়নি তারা। ইউরোপের দেশগুলো রাশিয়ার তেল রফতানির ওপর অনেক বেশি নির্ভরশীল। তবে কানাডা ইউরোপের মতো ততটা নির্ভরশীল নয়।

বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, কানাডা বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেছেন, ‌‘সাম্প্রতিক বছরগুলোতে কানাডা খুব অল্প পরিমাণে তেল রাশিয়া থেকে আমদানি করেছে। তবে এই নিষেধাজ্ঞার ঘোষণা বড় বার্তা দেবে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version