ইউক্রেনে রুশ হামলার আজ চতুর্থ দিন। সীমান্তের তিন দিক থেকে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের সেনাবাহিনীও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সিএনএনের খবরে বলা হয়েছে, রোববার প্রতিবেশী বেলারুশ থেকে নিক্ষেপ করা একটি ক্রুজ মিসাইল প্রতিহত করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলেন, বেলারুশ থেকে কিয়েভে নিক্ষেপ করা একটি ক্রুজ মিসাইল প্রতিহত করা হয়েছে। টিইউ-২২ বোমারু বিমান দিয়ে এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সেনাবাহিনী। এটাকে তিনি ইউক্রেন এবং দেশটির জনগণের ওপর ‘যুদ্ধাপরাধ’ হিসেবে মন্তব্য করেন।

সিএনএনের খবরে বলা হচ্ছে, রাশিয়ার ইউক্রেন আক্রমণে প্রতিবেশী বেলারুশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বেলারুশ সরকারের সহায়তায় রুশ সেনারা বেলারুশ দিয়ে ইউক্রেন সীমান্তে প্রবেশ করে। রুশ আক্রমণে সহায়তার দায়ে যুক্তরাষ্ট্র বেলারুশের নয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version