সোমবার, সেপ্টেম্বর ২৮

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে বলেছেন তুরস্ক ইউক্রেনের ভৌগলিক অখণ্ডতার বিরুদ্ধে নেওয়া যেকোনও সিদ্ধান্তের বিরোধী।

পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে রাশিয়া স্বাধীন বলে স্বীকৃতি দেওয়ার পর এই মন্তব্য করেন এরদোয়ান।

এরই মধ্যে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার ওপর। নিষেধাজ্ঞার আরোপের ঘোষণা দিয়েছে জাপানও।

ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে কৃষ্ণসাগরে তুরস্কের সমুদ্র সীমান্ত রয়েছে। তবে তুরস্ক নীতিগতভাবে নিষেধাজ্ঞা আরোপের বিরোধী।

জেলেনস্কির সাথে এক টেলিফোন আলাপে এরদোয়ান বলেন, তুরস্ক রাশিয়ার এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য মনে করে। সেই সঙ্গে সংকট সমাধানে ‘আন্তর্জাতিক অঙ্গনে কূটনীতির সব রকম পথ ব্যবহারের’ আহ্বান তিনি জানিয়েছেন। সূত্র: রয়টার্স, বিবিসি

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version