এবার ক্রিকেটের ময়দানে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বের দুই বৃহত্তম প্রতিষ্ঠান অ্যামাজন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আইপিএলের সম্প্রচার স্বত্ব কেনার জন্য এই দুই প্রতিষ্ঠান ঝাপ দিতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও এ বিষয়ে মুখ খোলেনি দুই প্রতিষ্ঠানের কোনোটিই।

সংশ্লিষ্ট সূত্র উল্লেখ করে রয়টার্স জানিয়েছে, দুই মাসের ক্রিকেট লিগের টেলিভিশন এবং ডিজিটাল সম্প্রচার স্বত্বের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে অ্যামাজন, রিলায়েন্স, সোনি ইন্ডিয়া এবং ওয়াল্ট ডিজনির মধ্যে। ৫৭,০০০ কোটি টাকায় (৬ দশমিক ৭ বিলিয়ন ডলার) পাঁচ বছরের জন্য স্বত্ব বিক্রি হতে পারে। এই টাকায় স্বত্ব বিক্রি হলে তা সর্বকালের রেকর্ড হবে বলেও জানিয়েছে রয়টার্স। সংশ্লিষ্ট মহলের ধারণা, এবার আইপিএলের মিডিয়া স্বত্ব এমন কোনো সংস্থার হাতেই যাবে যাদের প্রচুর টাকা আছে।

গত মৌসুমের প্রথম ভাগে আইপিএলের দর্শক সংখ্যা দাড়িয়েছিল ৩৫০ মিলিয়নে। বিষয়টি নিয়ে পারিম্যাচের প্রধান অ্যান্টন রুবলিভস্কি বলেছেন, ‘২৫০ কোটি সমর্থকসহ বিশ্বের দ্বিতীয বৃহত্তম খেলা হল ক্রিকেট। আইপিএল হল সুপার বোলের মতো। আপনি যদি সেখানে না থাকেন, তাহলে আপনার কোনো অস্তিত্ব নেই।’

আপাতত স্টারের হাতে আইপিএলের সম্প্রচার স্বত্ব আছে। ২০১৭ সালে আইপিএলের টেলিভিশন এবং ডিজিটাল সম্প্রচার স্বত্ব কিনেছিল স্টার ইন্ডিয়া। পাঁচ বছরের জন্য প্রায় ১৯ কোটি টাকায় সেই স্বত্ব বিক্রি হয়েছিল। আইপিএলের থেকে প্রথম ১০ বছর সোনির হাতে ছিল স্বত্ব। সে সময়ও অ্যামাজন, রিলায়েন্সের মতো সংস্থা সম্প্রচার স্বত্ব কিনতে আগ্রহ দেখিয়েছিল, তবে শেষ হাসি হেসেছিল স্টার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version