ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। সেগুলো হল- ডোনেটস্ক এবং লুহানস্ক। স্থানীয় সময় সোমবার রাতে অঞ্চল দুটির স্বাধীনতার স্বীকৃতি সংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেন তিনি।

এর আগে, নিজের নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন পুতিন। তারপরই এ সংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেন তিনি। ইউক্রেনের ওই অঞ্চলে রাশিয়ার স্বীকৃতি পূর্ব ইউক্রেনের দীর্ঘস্থায়ী সংঘাত নিয়ন্ত্রণের ভঙ্গুর শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে দিল।

লুহানস্ক ও ডোনেটস্ক ইউক্রেন ও রাশিয়ার সীমানাঘেষা দুটি অঞ্চল। ২০১৪ সাল থেকেই এ অঞ্চলের রুশপন্থি বিদ্রোহীরা ইউক্রেনের কাছ থেকে স্বাধীনতা চাইছে। লুহানস্কের বিচ্ছিন্নতাবাদী নেতা লিওনিদ পাসেচনিক ও ডোনেটস্কের নেতা ডেনিস পুসহিলিন পুতিনের সঙ্গে এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন।

অঞ্চল দুটিতে নিজেদের সেনাদের ঢুকে পড়ার নির্দেশ দিয়েছেন পুতিন। তবে সেখানে রুশ সেনারা শান্তিরক্ষী হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। সূত্র: বিবিসি

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version