বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া ও প্রতিবেশি ইউক্রেনের মধ্যে। যেকোনও সময় যুদ্ধ বেঁধে যেতে পারে দুই দেশের মধ্যে। এমন পরিস্থিতির মধ্যেই বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে, এই মহড়ায় ছোড়া হবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।

ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সঙ্গে তিক্ততার পর্যায়ে পৌঁছে গেছে। পশ্চিমা দেশগুলোর দাবি, ইউক্রেন হামলার অজুহাত খুঁজতে এই মহড়া শুরু করেছে রাশিয়া। আর এই মহড়া পর্যবেক্ষণ করছে খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, মহড়ার অংশ হিসেবে শনিবার সাগর ও ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বার্ষিক এই মহড়ায় কিনঝাল ও সিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র ব্যবহার করা হবে।

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version