মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলার মাতাপুর গ্রামের পাঁচমাথা মোড় সংলগ্ন বজলুর রশিদের আম বাগানের ভিতর হতে পরিত্যাক্ত অবস্থায় ০১টি এয়ারগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুর ২টায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা এগুলো উদ্ধার করে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডানার লেঃ কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির জানান, উক্ত অস্ত্র দিয়ে একটি চক্র শীত মৌসুমে অতিথি পাখি শিকার করার কাজে ব্যবহার করতো। র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে অস্ত্রটি পরিত্যাক্ত অবস্থায় র্যাব কর্তৃক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতগুলো যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার
- রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তে ১৯২ আরবান হেলথকেয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর
- অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
- সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন
- ‘বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ভারতের সম্পৃক্ততা ছিল না’
- হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা
- উপকূলীয় নিরাপত্তা জোরদারে কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক নজরদারি হেলিকপ্টার



