বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশের ওপর চেম্বার আদালতের স্থগিতাদেশ এবং স্থিতাবস্থা বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে হাইকোর্টে রুল শুনানি করতে বলেছেন সর্বোচ্চ আদালত।

আদালতের এই আদেশের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে আপাতত কেউ বসতে পারবে না। পদটির ওপর স্থিতাবস্থা দিয়ে চেম্বার আদালত যে আদেশ দিয়েছিল সেটিই বহাল রেখেছে আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে নায়িকা নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সঙ্গে ছিলেন মুস্তাফিজুর রহমান ও মুজিবুল হক ভুইয়া।
অন্যদিকে জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার আহসানুল হক ও নাহিদ সুলতানা যুথি।

আদেশের পর আইনজীবী আহসানুল করিম বলেন, ‘চেম্বার আদালত যে আদেশ দিয়েছিলেন সেটাই বহাল থাকবে। আগামীকাল হাইকোর্টে যেহেতু শুনানির জন্য আছে, সেখানে শুনানি হবে। আপিল বিভাগে যেহেতু চেম্বার আদালতের আদেশ বহাল আছে, সেহেতু নিপুণ আক্তার সাধারণ সম্পাদক পদে বসতে পারবেন না।

গত ৯ই ফেব্রুয়ারি বুধবার আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করে। চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছে, তার বিরুদ্ধে গত ৮ ফেব্রুয়ারি আপিল করেন চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ।।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version