সুইড বাংলাদেশের আয়োজনে পাঁচবিবির বাগজানা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে অর্থ ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে ১২ই ফেব্রæয়ারী শনিবার সকাল ১১ টায় বাগজানা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি বাবু দুলাল অধিকারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন স্কুলের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে সুইড বাংলাদেশ এর সহযোগীতায় ও বুয়েটের অধ্যাপক ড. তাহমীদ এম.আল. হুসাইনির প্রদত্ত শীতবস্ত্র ও আর্থিক সহযোগীতা তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোছাঃ জান্নাতুন ফেরদৌস, ফিল্ড সুপারভাইজার মোঃ রবিউল ইসলাম, সমাজ সেবা অফিস দেব দুলাল পাহান, বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক -ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুস আলী মন্ডল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাগজানা ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফ হোসেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাগজানা বুদ্ধি প্রতিবন্ধী নির্বাহী পরিচালক ও জাতীয় নির্বাহী কমিটি সুইড বাংলাদেশের সদস্য দীপঙ্কর অধিকারী । সঞ্চালনায় করেন প্রধান শিক্ষক রেজাউল করিম।
ব্রেকিং নিউজ
- কালাপুর ইউপি’র প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অনিয়মের অভিযোগ
- নেত্রকোনায় মোবাইল কোর্ট: ২ জনের কারাদণ্ড, ৪ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস
- ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
- কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান
- উচ্ছিষ্ট খাবারের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযুক্ত রেস্টুরেন্ট কর্মী আটক
- গাইবান্ধা শহরে চোরের উপদ্রব বৃদ্ধি, আতঙ্কে দিন কাটাচ্ছে বাসিন্দারা
- নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
- গাইবান্ধায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ অর্পিত সম্পত্তি কাণ্ডে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তা” দুই প্রতিবেদন নিয়েও বিতর্ক”সেই এসিল্যান্ড জসিম উদ্দিন পঞ্চগড়ের বোদা বদলি!



