ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন। আজকের নিলামে অবিশ্বাস্য দামে বিক্রি হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের অলরাউন্ডার জেসন হোল্ডার।

জেসন হোল্ডারের বেসড প্রাইস ছিল ১ লাখ ৫০ হাজার রুপি। এবারের নিলামে তাকে পেতে লড়াই শুরু করে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যাল। শেষ পর্যন্ত ৮ কোটি ৭৫ লাখ রুপিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস কিনে নেয় ক্যারিবিয়ান এই তারকা অলরাউন্ডারকে।

আজ শনিবার শুরু হয়েছে এই নিলাম। দুই দিনের এই মেগা অকশন চলবে রবিবার রাত পর্যন্ত। এবার আইপিএলে মোট ৫৯০ জন ক্রিকেটার নিলামের তালিকায় আছে। এর মধ্যে ৩৭০ জন ক্রিকেটার ভারতীয়। ২২০ জন বিদেশি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version