আইপিএলে এবার ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে সোয়া ছয় কোটি রুপিকে কিনল নতুন ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটানস।

দুই কোটি ভিত্তি মূল্যের শামির জন্য লড়াই শুরু করে রয়্যাল চালেঞ্জারস বেঙ্গালুরু (আরসিবি)। পরে লড়াইয়ে যোগ দেয় গুজরাট টাইটানস, লখনউ সুপার জায়ান্টস ও কোলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত ৬ কোটি ২৫ লাখ রুপিতে গুজরাট টাইটানস কিনে নেয় টিম ইন্ডিয়ার তারকা এই পেসারকে।

আজ শনিবার শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুই দিনের এই মেগা অকশন চলবে রবিবার রাত পর্যন্ত।
এবার আইপিএলে মোট ৫৯০ জন ক্রিকেটার নিলামের তালিকায় আছে। এর মধ্যে ৩৭০ জন ক্রিকেটার ভারতীয়। ২২০ জন বিদেশি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version