তার প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড। তবে তিনি স্টর্মি ড্যানিয়েল নামেই বেশি পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন আলোচিত পর্ন তারকা। তিনি আলোচনায় এসেছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা প্রকাশ্যে এনে। এতে বেশ ঝড় উঠেছিল ট্রাম্পের ঘরে। আবারও আমেরিকায় হইচই ফেলে দিলেন সেই স্টর্মি ড্যানিয়েল। তবে এবার যৌন কেলেঙ্কারি নয়, প্রতারণার মামলা। তাও আবার নিজের আইনজীবীর বিরুদ্ধে।

ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কে কথা ‘ফুল ডিসক্লোসার’ নামক বইয়ে লিখেছিলেন স্টর্মি ড্যানিয়েল। সেই বই নিয়েই এত কাণ্ড! স্টর্মির অভিযোগ ছিল, ওই বই বিক্রি থেকে পাওয়া আড়াই কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন তার আইনজীবী মাইকেল অ্যাভেনাটি। সই জাল করেই তার সঙ্গে এমন প্রতারণা করেছেন মাইকেল অ্যাভেনাটি।

ওই মামলায় গত শুক্রবার জয় পেলেন স্টর্মি ড্যানিয়েল। অ্যাভেনাটিকে দোষী সাব্যস্ত করছেন নিউইয়র্কের আদালত।

আমেরিকায় মূলত তারকাদের আইনজীবী হিসেবেই পরিচিত অ্যাভেনাটি। শুধু স্টর্মি ড্যানিয়েলই নন, আরও অনেক তারকাই অ্যাভেনাটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। কম করেও তার অংক প্রায় এক কোটি মার্কিন ডলার।

মামলা জয়ের পর স্টর্মি বলেন, “আমি জানি আমি টাকা ফেরত পাব না। কিন্তু তাকে (অ্যাভেনাটি) উচিত শিক্ষা দেওয়া দরকার ছিল।”

২০০৬ সালে স্টর্মি-ট্রাম্প ঝড়ের শুরু। ‘ফুল ডিসক্লোসার’ বইয়ে স্টর্মি ড্যানিয়েল জানান, ক্যালিফোর্নিয়ার লেক টাহোয় একটা গল্ফ টুর্নামেন্ট চলছিল। ট্রাম্প তখন টিভি-তে রিয়্যালিটি শো-এর তারকা। আর তার স্ত্রী মেলানিয়া সবে ব্যারনের মা হয়েছেন। গল্ফ টুর্নামেন্টেই ট্রাম্পকে প্রথম চাক্ষুষ দেখেন স্টর্মি। পর্ন তারকার কাছে প্রথমে নৈশভোজের আমন্ত্রণ পাঠান ট্রাম্পের এক দেহরক্ষী। ভোজ-পর্ব গড়িয়ে ট্রাম্পের পেন্টহাউসে তাদের ঘনিষ্ঠতা হয় বলে বইতে উল্লেখ করেন স্টর্মি। সূত্র: সিএনএননিউ ইয়র্ক পোস্ট

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version