আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেটে জয় পায় ভারতীয় যুবারা।

এর আগে, শনিবার এন্টিগায় স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত ও ইংল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংলিশরা।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৪ ওভার ৫ বল খেলে মাত্র ১৮৯ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ড। তবে ইংলিশ মিডল অর্ডারের ব্যাটসম্যান জেমস র দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন লোয়ার অর্ডারের ব্যাটসম্যান জেমস সেলস। আর জর্জ টমাস করেন ২৭ রান।

ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট তুলে নেন রাজ বাওয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৪টি উইকেট নেন রবি কুমার। এই দুইজনের বোলিং তোপেই কুপোকাত হয় ইংলিশরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভারতেরও ভাল হয়নি। ফর্মে থাকা ওপেনার অঙ্গরিশ এদিন ফিরে যান শূন্য রানে। অধিনায়ক ধূল এবং হারনূর সিং করেন ১৭ এবং ২১ রান। কিন্তু এরপর ইনিংসের হাল ধরেন শাইক রশিদ, নিশান্ত সাধু এবং রাজ বাওয়া।

শাইক অর্ধ-শতরান করেন। বলের পর ব্যাট হাতেও ৪৫ রানের ইনিংস খেলে নজর কাড়েন রাজ। কিন্তু ভারতকে জয়ের লক্ষ্য পৌঁছে দেওয়ার নায়ক নিশান্ত সিন্ধু। অপরাজিত ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। শেষপর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৪৭ ওভার ৪ বলে ১৯৫ রান তোলে ভারতীয় যুবারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version