সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ পৌর শহরে সন্ত্রাসীদের হামলায় নিহত নয়নের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে স্থানীয় আলফাত স্কয়ারে এলাকাবাসী ও বন্ধুমহলের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ শান্তি ও সম্প্রতির শহর। এই শহরে দিনে দুপুরে এমন পরিকল্পিত হত্যাকান্ড কাম্য নয়। যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের সবাই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
এসময় বক্তব্য রাখেন, প্যানেল মেয়র আহমদ নূর, এটিএম শাহীন রেজা, আলী হায়দার, কাউসার আলম, তোহা, ওয়াহিদ, সহকারী প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস প্রমুখ।
মানববন্ধন শেষে নয়ন হত্যাকারীদের ফাঁসির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ব্রেকিং নিউজ
- ভুতুড়ে বিদ্যুৎ বিলের নেপথ্যে ডিজিএমের পদোন্নতি? ভোগান্তিতে প্রায় ৭২ হাজার গ্রাহক
- নিষিদ্ধ সংগঠন আ’লীগের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- ঈশ্বরগঞ্জে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি সুদৃঢ় করতে আন্তঃধর্মীয় সংলাপ
- নেত্রকোনায় মতবিনিময় সভা: গণতন্ত্রের ৪র্থ স্তম্ভ সাংবাদিকরা নানা চ্যালেঞ্জের সম্মুখীন
- তারাগঞ্জে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু
- তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: বদলির আইন অচল যেখানে
- প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, মূলহোতা গ্রেপ্তার
- যৌতুক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার



