আফগানিস্তানে তালেবানের হাতে বন্দি মার্কিন নৌসেনার সাবেক কর্মীকে মুক্তি দেওয়ার দাবি জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি স্পষ্ট জানান, তালেবান যদি আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র আশাবাদী হয়ে থাকে, তাহলে ওই মার্কিন নাগরিককে দ্রুত মুক্তি দিতে হবে।

দুই বছর আগে মার্কিন নৌসেনার সাবেক কর্মী মার্ক ফ্রেরিচসকে অপহরণ করে তালেবান। প্রায় দশ বছর ধরে আফগানিস্তানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ওয়াশিংটনের মতে, তালেবানের হাতে আমেরিকার শেষ বন্দি হচ্ছেন ফ্রেরিচস। তাকে মুক্ত করতে পারলে তালেবানদের বিরুদ্ধে বড় সাফল্য পাবে বাইডেন প্রশাসন। 

এই বিষয়ে এক বিবৃতিতে বাইডেন বলেন, তালেবান যদি আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র আশাবাদী হয়ে থাকে, তাহলে ওই মার্কিন নাগরিককে দ্রুত মুক্তি দিতে হবে। এটা নিয়ে কোনও আলোচনা হবে না। কোনও মার্কিন নাগরিকের নিরাপত্তা বিঘ্নিত করা বা নিরীহ মানুষকে হুমকি দেওয়া মেনে নেওয়া হবে না। কাউকে অপহরণ করা অত্যন্ত কাপুরুষোচিত কাজ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version