ইউক্রেনের সাথে সীমান্ত নিয়ে উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে আমেরিকান নাগরিকদের রাশিয়া সফর না করার ব্যাপারে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। গত রবিবার এ সংক্রান্ত একটি ভ্রমণ পরামর্শ জারি করা হয়। খবর এএফপি’র।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র বিভাগ জানিয়েছে, ‘ইউক্রেনের সাথে সীমান্ত বরাবর চলমান উত্তেজনার কারণে রাশিয়া সফর না করার কথা বলা হয়।’ এতে আরো বলা হয়, দেশটিতে আমেরিকান নাগরিকরা ‘হয়রানির’ মুখে পড়তে পারেন। এ কারণে ‘মার্কিন নাগরিকদের সহযোগিতা দেয়ার কার্যক্রম সীমিত’ রাখবে দূতাবাস।রাশিয়া-ইউক্রেন সীমান্ত অঞ্চল সফর করা থেকে মার্কিন নাগরিকদের বুঝিয়ে বিরত রাখার চেষ্টা করার তাদের বিশেষ পদক্ষেপের কথা উল্লেখ করে বলা হয়, ‘ওই এলাকায় রাশিয়া তাদের সৈন্য সমবেত করায় এবং সামরিক মহড়া চালানোর কারণে সীমান্ত বরাবর অনিশ্চিত পরিস্থিতি এবং  চরম উত্তেজনা বিরাজ করছে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version