মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

ইবি প্রতিনিধি-
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অফিসের সময়সূচি পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। আগামী ২৯ জানুয়ারি থেকে অফিস সকাল ৯টা হতে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। সোমবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে অফিস সকাল ৯টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলতো।

এদিকে অফিস সূচি পরিবর্তন করায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচলের সময়েও পরিবর্তন করা হয়েছে। পরিবহন অফিস সূত্রে, আগামী ২৯ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়ায় চালিত গাড়িগুলো কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপা হতে সকাল ৮টা, ১০টা, দুপুর আড়াইটা ও সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সকাল ৯টা, দুপুর ১:৪৫ মিনিট, বিকাল ৩:৩৫ মিনিট ও রাত ৮.১০ মিনিটে ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে।

ছুটির দিনে সকাল ৮টা, দুপুর ২টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়া ও ঝিনাইদহ হতে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সকাল ৯টা, বিকাল ৩টা ও রাত ৮.১০মিনিটে ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বাজার ট্রিপের গাড়ি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা এবং রবিবার বিকেল ৪টায় ক্যাম্পাস থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কুষ্টিয়া থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা ও রবিবার রাত ৮টায় ক্যাম্পাস ছেড়ে আসবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version