মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

রাজধানীসহ দেশের বেশে কয়েকটি অঞ্চলে গতকাল গুড়ি গুড়িসহ হালকা মাঝাড়ি ধরনের বৃষ্টি হয়েছে। আর এতে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বেড়েছে। আজও খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আরও দু-এক দিন এই আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল সকাল থেকে রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুর পর্যন্ত সূর্যের দেখা যায়নি। এ ছাড়া সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এ ব্যাপারে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, চলমান আবহাওয়া আরো দু-একদিন বিরাজ করতে পারে। তাপমাত্রা কিছুটা কমতে পারে। কিছু এলাকায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে বলেও তিনি জানান।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version