ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিজানুর রহমান। রবিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভার পরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু আতাউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ নিয়োগ দেয়া হয়। অফিস আদেশে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন এবং এ দায়িত্বের জন্য তিনি নিয়মানুযায়ী সুবিধা পাবেন। এর আগে একই দিন অন্য এক অফিস আদেশে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমানকে প্রদত্ত উক্ত বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপত্রটি অকার্যকর ঘোষণা করা হয়। এর আগে গত ১১ জানুয়ারি প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমানকে ঐ বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়।
ব্রেকিং নিউজ
- পিছিয়ে পড়া মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় নেত্রকোনায় কর্মশালা
- দুর্গাপুরে পুকুরে বিষপ্রয়োগ: লাখ টাকার মাছের ক্ষতি থানায় অভিযোগ
- এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধিতে দুর্গাপুরে বিশেষ উদ্যোগ
- শ্যামগঞ্জে বাসে তল্লাশি: ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, যুবক প্রেপ্তার
- কলমাকান্দায় মাদকের বিরুদ্ধে ফুসে উঠল এলাকাবাসী: এসআই’র বিরুদ্ধে বিক্ষোভ
- ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ে নেত্রকোনায় বারটানের আঞ্চলিক কর্মশালা
- কাজ শেষে বাড়ি ফেরার পথে লরির নিচে চাপা পড়ে নিহত বিক্রয় প্রতিনিধি
- ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা




