করোনা টিকা না নেওয়া থাকলে মুসল্লিরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবে না। এমন কড়া বিধিনিষেধ জারি হলো পাকিস্তানে। নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)।

এনসিওসির সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (২২ জানুয়ারী) পাকিস্তানে মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে শুধুমাত্র টিকা দেওয়া থাকলেই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও দেশটির সকল ধর্মীয় উপাসনালয়ে প্রবেশের জন্য মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ও অন্তত ছয় ফুট সামাজিক দূরত্ব বজায় বাধ্যতামূলক করা হয়েছে।

জানা গেছে, পাকিস্তানের মোট জনসংখ্যার ৩৫ শতাংশ করোনা টিকা নেওয়ার পরও দেশটিতে সংক্রমণে হাজার বেড়ে গেছে। ফলে করোনার সংক্রমণ প্রতিরোধে আরও নানা বিধিনিষেধ আরোপ করেছে এনসিওসি। এনসিওসি দেশটির করোনভাইরাসের বর্তমান পরিস্থিতির একটি বিশদ পর্যালোচনা করে এর বিস্তার রোধে একাধিক স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করেছে

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version