ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন বন্দুকধারীরা ইরাকের দিয়ালা প্রদেশে সেনাবাহিনীর একটি ব্যারাকে ঘুমন্ত অবস্থায় থাকা ১১ সেনাকে হত্যা করেছে। শুক্রবার আল-আজিম জেলায় এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার

প্রতিবেদনে বলা হয়, ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১২০ কিলোমিটার উত্তরে পাহাড়ি এলাকার একটি ব্যারাকে এই হত্যাকাণ্ড ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠীর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি এবং হামলার পরিস্থিতিও স্পষ্ট নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকি দুই কর্মকর্তা জানান, আইএস যোদ্ধারা স্থানীয় সময় ভোর ৩টার দিকে ব্যারাকে ঢুকে এবং ঘুমন্ত সেনাদের গুলি করে। ঘটনার পরপর তারা পালিয়ে যায়।

ঘটনাস্থলে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। এছাড়া কর্তৃপক্ষ আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তাবাহিনী মোতায়েন করেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version