মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে পাথরবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মিরাজুল ইসলাম (৪৫) নামের এক ব্যাংক কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে আদমদীঘির ছাতনী ঢেকড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মিরাজুল ইসলাম পাবনা জেলার বেড়া উপজেলার থাকছাড়া গ্রামের মতিবর রহমানের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংক নওগাঁ জোনে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মিরাজুল ইসলাম মোটরসাইকেল যোগে ব্যাংকের কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। বগুড়া- সান্তাহার সড়কে ঢেকড়া মোড়ে পৌঁছালে ঘন কুয়াশার কারণে বিপরীতমুখী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিরাজুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। চালক ও হেলপার পালিয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, এব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
ব্রেকিং নিউজ
- শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড
- মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড
- ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত
- নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
- কারানির্যাতিত ছাত্রনেতা রাসেলকে ডিমলার সভাপতি হিসাবে দেখতে চায় কর্মীরা
- গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- ইউএনও অফিসে অভিযোগ জানাতে গিয়ে হেনেস্তা ও ছিনতাইয়ের শিকার” থানায় অভিযোগ।



