প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আবারও দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হল শিক্ষাপ্রতিষ্ঠান। শনিবার (২২ জানুয়ারী) থেকে আগামী দুই সপ্তাহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদফতরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই ঘোষণা দেন।

করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে আগামী ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এসময় অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী পরিষদ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম ২১ জানুয়ারি আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতায় অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সীমিত পরিসরে সকাল ০৯টা থেকে বেলা ০১টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। জরুরি পরিসেবাসমূহ (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) যথারীতি অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অবস্থান করার পরামর্শ দেয়া হলো। ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগম না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করা হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ বিষয়ে বলেন, অনলাইনে ক্লাস ও সীমিত পরিসরে অফিস কার্যক্রম চলবে। শিক্ষার্থীরা যেন নিজ নিজ স্থানে অবস্থান করে ও স্বাস্থ্যবিধি মেনে চলে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version