পোষ্যদের চুম্বন করবেন না। করোনা হতে পারে। এই মর্মেই সকলকে সতর্ক করল হংকং প্রশাসন। হ্যামস্টার নামে এক ধরনের ইঁদুর জাতীয় প্রাণীদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই সতর্কতা জারি করা হয়েছে দেশটিতে। ইতিমধ্যেই প্রায় ২ হাজার হ্যামস্টারকে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যা নিয়ে সমালোচনায় মুখর পশুপ্রেমীরাও।

সম্প্রতি এক পোষ্য বিপণীর ১১টি হ্যামস্টারের শরীরে ধরা পড়েছে কোভিড সংক্রমণ। এরপর থেকেই বাড়ছে আতঙ্ক। চীন করোনা প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলছে। হংকং রয়েছে চীনেরই অধীনে। তাই ওই হ্যামস্টাররা আক্রান্ত হওয়ার পরে ওই এলাকার প্রায় ২ হাজার  হ্যামস্টারকে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে করোনার ক্লাস্টারকে নষ্ট করে দিতে। বন্ধ করে দেওয়া হয়েছে তাদের আমদানি কিংবা রপ্তানি। কেবল তাই নয়, সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে বহু পোষ্য বিপণী। চলছে প্রভূত পরিমাণে স্যানিটাইজেশন প্রক্রিয়া। যাতে কোনও ভাবেই ওই প্রাণীদের থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে নতুন কোনও অনর্থ না ঘটাতে পারে, তাই এই সব পদক্ষেপ বলে জানাচ্ছে প্রশাসন।

কিন্তু ১১টি প্রাণীর শরীরে সংক্রমণ ধরা পড়ায় এতগুলি নিরীহ প্রাণীর এমন হত্যার নির্দেশ ঘিরে বিতর্কও শুরু হয়েছে। পশুদেরপ্রেমী এক স্থানীয় সংস্থা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে।  উল্লেখ্য, সারা পৃথিবীতেই কুকুর ও বিড়ালের মধ্যে করোনা ধরা পড়ার বহু উদাহরণই চোখে পড়েছে গত ২ বছরে। কিন্তু এখনও পর্যন্ত প্রমাণ মেলেনি তাদের শরীর থেকে মানুষের শরীরে সংক্রমণ ছড়িয়েছে বলে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version