চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময় ২ হাজার ৫৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এসময় সংক্রমণের হার ১০ দশমিক ২৬ শতাংশ। তবে এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

আজ বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্ট সহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২২৬ জন মহানগর এলাকার ও ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৮৯২ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৫ হাজার ৩৫১ জন এবং উপজেলায় ২৮ হাজার ৫৪১ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৫ জনের মধ্যে ৭২৫ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version