ইবি প্রতিনিধি-
অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া (অবর্ধক রক্তশূন্যতা) নামক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী আনাস ফারুক। সে বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রবিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিভাগ সূত্রে জানা গেছে, আনাসের বাড়ি দিনাজপুর জেলা সদরের মুরাদপুর গ্রামে। সে গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে। করোনা মহামারীর কারণে ক্যাম্পাস বন্ধ হওয়ার কিছুদিন পরে অসুস্থ হয়ে পড়েন আনাস। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার শরীরে অবর্ধক রক্তশূন্যতা (Aplastic anemia) ধরা পড়ে। অবস্থার উন্নতি না হওয়ায় গত ২ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য ভারতের কোলকাতায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে ১৭ ডিসেম্বর বাসায় আনা হয় তাকে।

পরে রবিবার (০৯ জানুয়ারি) সকালে ইন্তেকাল করেন আনাস। পরে বাদ আসর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version