তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি:গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড় দৌড় খেলা। প্রাচীন খেলাধূলার মধ্যে অন্যতম পুরনো এই খেলাটি কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে। নতুন বছরের শুরুতেই সেই হারিয়ে যাওয়া ইতিহাস-ঐতিহ্যকে ধরে রাখতে উদ্যোগী হয়েছেন হোসেনপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু । তারআয়োজনে হয়ে গেল ঘোড় দৌড় প্রতিযোগিতা।

৯ জানুয়ারি বিকেলে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের সাইনদহ গ্রামে এ ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ১০ টি ঘোড় সোয়ারি খেলায় অংশ নেন। এসময় শিশু, বৃদ্ধ, নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ ঘোড় দৌড় উপভোগ করতে ভিড় জমায়।

ঘোড় দৌড় উপভোগ করতে আসা শিশুদহ গ্রামের মোকলেছ মিয়া বলেন, ঘোড় দৌড় প্রতিযোগিতা একটি প্রাচীন ঐতিহ্য। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ভুলেই গিয়েছিল যে ঘোড় দৌড় প্রতিযোগিতা হয়। আজকে যারা এ ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছেন তাদের অনেক ধন্যবাদ জানাই। আশা রাখি এ ঐতিহ্য যেন তারা ধরে রাখেন।

আয়োজক কমিটির প্রধান চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু বলেন, প্রতিযোগিদের ২টি ভাগে ভাগ করা হয়েছে। বড় ঘোড়াগুলোকে এক ভাগ ও ছোট ঘোড়াগুলোকে আরেক ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বিজয়ী প্রত্যেককে একটি করে ছাগল পুরস্কার দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড় দৌড় খেলাসহ অনেক খেলাই হারিয়ে যেতে বসেছে। তাই এ ঐতিহ্যকে ধরে রাখতে আমরা আজ এ খেলার আয়োজন করেছি। আশা করছি প্রতিবছরই আমরা এ খেলার আয়োজন করব।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version