বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নিজামুল হক মিঠু(৫২) নামে এক মেস মালিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে ভুক্তভোগী ছাত্রী থানায় মামলা দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মিঠু শহরের ফুলবাড়ি এলাকার মৃত নাজমুল হকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, নাজমুল হক মিঠুর কলেজ বটতলা এলাকায় একটি মেস রয়েছে। তার মেসে ভুক্তভোগী ওই কলেজছাত্রী ২য় তলার একটি রুমে উঠেন এবং ভাড়া দেয়ার সময় তাকে সিঙ্গেল রুম দেয়ার কথা বলে মিঠু। কিন্তু ওই ছাত্রীকে সিঙ্গেল রুম না দিয়ে অন্য মেসে চলে যাওয়ার কথা বলে মেস মালিক। পরে সিঙ্গেল রুমের জন্য দেয়া অগ্রিম টাকা ফেরত চায় ওই ছাত্রী। পরে শুক্রবার দুপুরের দিকে অগ্রিম টাকা দেয়ার কথা বলে পাশের একটি বিল্ডিংয়ে নিয়ে যান মিঠু। সেখানে ওই ছাত্রী যাওয়ার পর রুমের ভিতর নিয়ে কু-প্রস্তাব দেয়ার পর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন ওই মেস মালিক।এসময় ওই কলেজছাত্রীর চিৎকারে মিঠু তাকে ছেড়ে দিতে বাধ্য হন। পরে ওই ছাত্রী জাতীয় পরিষেবা ৯৯৯ কল দিলে পুলিশ যেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করেন।
ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনার আটপাড়ায় ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে আটপাড়ায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, চেক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
- ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ৬
- ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের উদ্বোধন
- এইচএসসি’তে ডিমলার ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউ, অভিভাবকদের ক্ষোভ
- চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ইমরানের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
- ডিমলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস -২০২৬’ উদযাপিত
- গাইবান্ধায় সুদের চাপ সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, পকেট থেকে চিরকুট উদ্ধার।
- পলাশবাড়ী মনোহরপুরে ফুটবল টুর্নামেন্টে আহত খেলোয়াড় অর্পণের পাশে আয়োজক কমিটি ও ছাত্রদল।




