আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কালিয়াচৌঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন লালমাই হাইওয়ে থানার এসআই জসিম উদ্দিন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে ঢাকাগামী বিআরটিসি ঢাকা মেট্রো-ব ১৫-৫৪৮৪ ও ফেনিগামী সিএনজি অটোরিকশা কুমিল্লা থ ১১-৫৬৯৩ কালিয়াচৌঁ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, পার্শ্ববর্তী লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), স্ত্রী পারুল বেগম (৪০), শাশুড়ি গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত (১)। বিষয়টি নিশ্চিত করেন নিহত বাহারের ভাতিজা মীর হোসেন।

খবর পেয়ে লালমাই হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহত ও নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেন। লালমাই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি উদ্ধার করেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version