মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (জানুয়ারি-৩) বিকেল ৪টা পর্যন্ত শেষ দিনে এ মনোনয়নগুলো দেন প্রার্থীরা। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা নির্বাচন অফিসে ২টি ও রাজৈর উপজেলা নির্বাচন অফিসে ১টি মনোনয়ন জমা দেওয়া হয়। এদের মধ্যে রেজাউল করিম শাহিন চৌধুরী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং হাজী মহাসিন মিয়া ও এম.এম নিজাম উদ্দিন মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেন। তবে এর আগেও নৌকার বিপক্ষে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন মহাসিন মিয়া। রাজৈর উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামী ৬ জানুয়ারী। প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারী। এবং ২৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে
ব্রেকিং নিউজ
- বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী
- অপূর্ণ স্বপ্ন নিয়ে জলাবদ্ধতার মধ্যদিয়ে কমরেড রণজিৎ বাওয়ালি’র বিদায়
- জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে ডিমলায় আলোচনা সভা
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সুনামগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে অধিকার’র পুষ্পস্তবক অর্পণ
- নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত মামলায় বাহার কানা ও মাছুম গ্রেফতার
- গুপ্ত রাজনীতির অভিযোগ: সুনামগঞ্জে ছাত্রদল নেতা এহসানুল হক শাওন বহিষ্কার
- টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত



