নেদারল্যান্ডসের নতুন সরকারের মন্ত্রিসভায় রেকর্ডসংখ্যক নারী সদস্য যুক্ত হতে যাচ্ছেন। মন্ত্রিসভায় যারা স্থান পেতে যাচ্ছেন, তাদের নামের তালিকা গত রবিবার প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, ২৯ জন মন্ত্রী ও কনিষ্ঠ মন্ত্রীর মধ্যে ১৪ জনই নারী। ২০ মন্ত্রীর মধ্যে ১০ জনই নারী। চারদলীয় জোট সরকারের মন্ত্রিসভার সদস্যরা ১০ জানুয়ারি শপথ নেবেন।

নেদারল্যান্ডসে গত মার্চে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের রেকর্ড ২৭১ দিন পর গত ডিসেম্বরে জোট সরকার গঠনের বিষয়ে সম্মত হয় চারটি দল।

নতুন সরকার গঠনের মধ্য দিয়ে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মার্ক রুট্টে। প্রকাশিত তালিকা অনুযায়ী, তুর্কি বংশোদ্ভূত দিলান ইয়েসিলগোজ জেগেরিয়াস বিচার ও নিরাপত্তামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ৪৩ বছর বয়সী এই নারী শৈশবে নেদারল্যান্ডসে যান। মধ্য ডানপন্থী পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি (ভিভিডি) থেকে মনোনীত হয়েছেন তিনি। মার্ক রুট্টেও এই দলের নেতা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version